শিরোনাম :
কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, উপকূলে তেল-গ্যাসে বিনিয়োগ চান স্পিকার ভোলায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট বিএমজেপি’র বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  মনপুরায় দিনে-রাতে বিদ্যুৎ মেলে মাত্র দুই ঘণ্টা পে-স্কেল ও পেশাজীবীদের আর্থিক মর্যাদা : বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের সেমিনার।। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বরিশালে ইবনে সিনার ভুল চিকিৎসায় এক বৃদ্ধের মৃত্যু

রিপন রানা
  • আপডেট সময় : Tuesday, January 18, 2022
  • 586 বার দেখা হয়েছে

বরিশাল অফিস:: নগরীর কাকলীর মোড় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ সুমিত কুমার দাসের ভুল চিকিৎসায় এক রোগি মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি ঝালকাঠির নলছিটি উপজেলার, রানা পাশা গ্রামের বাসিন্দা হেমায়েত হাওলাদার (৬৯) চিকিৎসার জন্য আইকন নামক সেন্টারে ডাঃ জুয়েলকে দেখাতে আসলে সদর রোডে দালালদের খপ্পরে পরে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য ডাঃ সুমিত কুমার দাসের কাছে গেলে ৭শ’ টাকা ফি দিয়ে তাঁকে দেখানোর পরে অনেক পরীক্ষা দেন। তাঁর দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী কাকলীর মোড় আহাদ মেডিসিন কর্ণার থেকে ঔষধ কিনে বাসায় চলে যায়। রাতে ঔষধ সেবন করলে বুকে ব্যাথা বেড়ে যায়।

এরপর তার জামাতা বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে সিসিইউতে ভর্তি করান। ভর্তির কয়েকঘন্টা পরে সন্ধ্যা ৭টার দিকে হেমায়েত হাওলাদারের মৃত্যু হয়। এসময় তার সাথে পরিবারের কেউ না থাকায় জামাতা মৃতদেহ রানা পাশা গ্রামের বাড়িতে নিয়ে যান।

এবিষয়ে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তাঁরা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে চলে যায়, মুঠোফোনে একাধিকবার কল দিয়ে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়। ভুক্তভোগী পরিবার থেকে জানান লাশ মাটি দিয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ