শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

পেঁয়াজের কেজি ১৮০টাকা:শরীয়তপুরে এক লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Thursday, November 14, 2019
  • 911 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ  শরীয়তপুরের পালং বাজার ও আংগারিয়া বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকার অ’ভিযোগে এক আড়ৎদারকে দেড় লাখ (এক লাখ ৫০ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। ১৪ নভেম্বর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শরীয়তপুর অফিসের সহকারী পরিচালক সুজন কাজী বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

তিনি জানান, মেসার্স মাহাবুব খান ট্রেডার্সের মালিক মো. মিরাজ খান ১৪০/১৪৫ টাকা দরে পেঁয়াজ কিনে ১৭৫/১৮০ টাকায় বিক্রি করছিলেন। এছাড়া আড়তে পেঁয়াজের মূল্য তালিকাও ছিল না। এ কারণে তাকে এক লাখ ৫০ হাজার জরিমানা করা হয়।

এ সময় কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), শরীয়তপুর জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন খান, সদর উপজেশলার স্যানেটারি ইন্সপেক্টর আবুল হোসেন, পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সুজন কাজী দাবি করেন, মেসার্স মাহাবুব খান ট্রেডার্সের মালিক মো. মিরাজ খানের পালং বাজার ও আংগারিয়া বাজারের দুটি পেঁয়াজের আড়ত আছে। সেখানে গিয়ে যাচাই করে দেখা গেছে, আংগারিয়া বাজারের আড়তে পেঁয়াজের মূল্য তালিকা ১৫১ টাকা দেখানো হয়েছে এবং পালং বাজারে কোনো মূল্য তালিকা নেই। কিন্তু পাইকারি প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছেন ১৭৫ থেকে ১৮০ টাকা। কিন্তু কাউকে রশিদ দেয়া হয় না। এ ছাড়াও, আড়ৎ থেকে খুচরা ব্যবসায়ীদের মৌখিকভাবে প্রতি কেজি পেঁয়াজ ১৮০ থেকে ২০০ টাকা বিক্রি করতে বলা হয়েছে। এভাবে ভোক্তাদের কাছ থেকে পেঁয়াজের বেশি দাম নেয়া হচ্ছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ বলেন, গত দুই মাস ধরে অস্বাভাবিক দামের কারণে অনেকে এখন হালি দরে পেঁয়াজ নিচ্ছেন। কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। বাজারে কোনো দোকানে পেঁয়াজের কমতি নেই। আগের মতোই স্তূপ করে রাখা আছে। তার প্রশ্ন তাহলে দাম কেন কমছে না?

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ