
বাংলাদের দক্ষিনাঞ্চলে দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের ভবন নির্মাণ কাজে ব্যবহৃত মিকচার মেশিনের ডাব্বা ছিড়ে উপর থেকে মাথায় পড়ে গুরুতর জখম হয়ে নিহত হয়েছেন নির্মান শ্রমিক পলাশ হাওলাদার (৩৫)। সোমবার(১০ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় দুর্ঘটনাটি ঘটেছে।
টিয়াখালীতে পায়রা বন্দর প্রকল্প এলাকায় ভবন নির্মাণ কাজের দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন নিহত পলাশ। কলাপাড়া থানার এসআই মো. আসলাম জানান, নিহত শ্রমিক পলাশের বাবার নাম হানিফ হাওলাদার। বাড়ি বরগুনা জেলার তুলশিবাড়ি এলাকায়। পলাশ নুরজাহান কনস্ট্রাকশন্স ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। পায়রা বন্দরের নির্মানাধীন পাঁচ তলা ভবনের শ্রমিক হিসেবে কাজ করছিলেন পলাশ।


আপনার মতামত কমেন্টস করুন