পটুয়াখালী জেলা পুলিশের অভিনব পদ্ধতিতে মাদক বিরোধী অভিযান:সফলতায় চমক

গোলাম সরোয়ার মনজু
  • আপডেট সময় : Monday, January 20, 2020
  • 845 বার দেখা হয়েছে

পটুয়াখালী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের পাশাপাশি মাদকসেবী ও মাদক কারবারিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পটুয়াখালী জেলা পুলিশ। ফলে জেলায় মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেফতারের সংখ্যা বেড়েছে। পুনর্বাসনে সহায়তা করায় আত্মসমর্পণও করছে অনেকে। এতে মাদকের আগ্রাসন কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পটুয়াখালী শহরের বেপারী বাড়ি এলাকার বাসিন্দা মমতাজ বেগম। মাদকাসক্ত ছেলেকে নিয়ে বিপাকে থাকা এই মায়ের পাশে দাঁড়িয়েছে পটুয়াখালি জেলা পুলিশ। তাকে স্বাভাবিত জীবনে ফেরাতে পুলিশ নিজেদের খরচে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করায় ছেলেটিকে।
তরুণদের আলোর পথে ফেরাতে পুলিশের এমন উদ্যোগের সুফলও পাওয়া যাচ্ছে। গত এক বছরে জেলায় ১৯৭ জন মাদকসেবী ও মাদক কারবারি আত্মসমর্পণ করেছে। তাদের পুনর্ববাসনে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে পুলিশ।
এই উদ্যোগে সমাজে অপরাধ কর্মকান্ড যেমন কমছে তেমনি মাদকের অবাধ ব্যবহার কমে আসছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
পটুয়াখালী জেলা পুলিশের তথ্যমতে, ২০১৪ সালে জেলায় ৯২৪টি মাদকের মামলায় ১,১৯১ জন আসামী হন। আর ২০১৯ সালে ১০৯৮টি মামলায় আসামী হন ১৪২৬ জন। মাদক উদ্ধারেও চমকপ্রদ সফলতা পেয়েছে পুলিশ।
মাদক উদ্ধারের পাশপাশি মানুষকে সচেতন করতে জেলায় কমিউনিটি পুলিশং ব্যবস্থা চালু করা হয়েছে। এ ছাড়া জেলার ৯টি থানা এলাকায় শতাধিক তথ্য বাক্স স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ