ময়মনসিংহ প্রতিনিধি:
গতকল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ষণের খবর ফাঁস করায় তালাকপ্রাপ্ত প্রেমিকার ধর্ষণ মামলায় প্রেমিক বকুল মিয়াকে (৩০) কে আটক করেছে র্যাব। বুধবার (১১ই নভেম্বর) রাতে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে বকুলকে গ্রেফতার করা হয়।
আটককৃত বকুল মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মোঃ ফজলুল হক ফজলুর ছেলে।
র্যাব সূত্র জানায়, উপজেলার কাদিরপুর এলাকার অষ্টাদশী ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী বকুলের। এরই মধ্যে বিয়ের প্রলোভনে ওই তরুণীর সাথে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে বকুল। পরে হঠাৎ পার্শবর্তী গ্রামের খাইরুল নামের এক যুবকের সাথে বিয়ে হয় তরুণীর।
র্যাব সূত্রটি আরো জানায়, এতে বকুল ক্ষিপ্ত হয়ে বিয়ের ১৩ দিন পর স্থানীয় বাজারে তরুণীর স্বামীর সাথে দেখা করে বকুল। সে সময় বকুল খাইরুলকে জানায় তার স্ত্রী ধর্ষিতা এবং সে নিজেই ধর্ষণ করেছে। এর একাধিক প্রমাণও তার কাছে আছে বলে জানায় বকুল।
এ ঘটনার পর সংসার ভাঙার উপক্রম হলে উভয় পক্ষই সালিশের আয়োজন করে। এ বিষয়টি নিয়ে স্থানীয় সালিশে বকুল অকপটে তাদের বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের কথা জানায়। তাতে ধর্ষণের ঘটনা প্রমাণিত হলে সালিশ থেকেই তালাকের সিদ্ধান্ত দেয়া হয়।
এ ঘটনার পর গত ১৬ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে প্রেমিক বকুল মিয়াকে অভিযুক্ত করে নান্দাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-১৪ এর এএসপি জোনাঈদ আফ্রাদ বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওই আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন। পরে র্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর এবং র্যাব-৭ এর দুইটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার বকুলকে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে আটক করে।
আপনার মতামত কমেন্টস করুন