শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা দু’শর নিচে নামলো

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Friday, August 13, 2021
  • 642 বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৭ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৩ হাজার ৮১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৪৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২০.৮৩ শতাংশ। শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রকোপ যেন বিশ্বব্যাপী কিছুতেই কমছে না। কখনো কমলেও তা আবার বেড়ে যায় দ্বিগুণ হারে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২৯২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৭১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩ লাখ ৪৭ হাজার ৮৮৮ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭৭৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৬ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৪৪৯ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শুক্রবার (১৩ আগস্ট) সকালে এই তথ্য জানা গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭২ লাখ ৩ হাজার ৬৪৯ জন।

মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৬ হাজার ২৯৮ জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২১ লাখ ১৭ হাজার ৫২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩০ হাজার ২৮৫ জনের। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ২৮ লাখ ৫ হাজার ৬৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৯৮৮ জনের

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ