শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও পৌনে ১৮ লাখ ডোজ টিকা

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Wednesday, August 11, 2021
  • 602 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ করোনার টিকার চালানটি ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকায় চীনা দূতাবাস কর্মকর্তা হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ১.৭৭ মিলিয়ন ডোজ টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়। এটি দোয়া হয়ে ঢাকায় পৌঁছাবে।

এর আগে, আজ বুধবার (১১ আগস্ট) জানা যায়, চীন থেকে আরও ৬ কোটি ডোজ টিকা কিনবে বাংলাদেশ। সিনোফার্মের ওই টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি ২৭তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, সিনোফার্ম থেকে ৬০ মিলিয়ন (৬ কোটি) ডোজ ভ্যাকসিন ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। হিসাব করে দেখা গেছে দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হবে। তার জন্য ২৭ কোটি ৬৫ লাখ ভ্যাকসিন কিনতে হবে। এরই মধ্যে ২ কোটি ৫৫ লাখ ডোজ টিকা আমাদের হাতে আছে। বাকিটাগুলো সংগ্রহ করতে হবে। আজকে ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বাকিটা পর্যায়ক্রমে আনা হবে। ভ্যাকসিনের দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন দাম বলব না। তবে এটুকু বলা যায়, আগের নির্ধারতি যে দাম আছে তার চেয়ে বাড়েনি।

সবমিলিলে ২৭ কোটি ডোজ টিকার জন্য সরকারের কত টাকা লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রাইসটি আমাদের কাছে নেই, কারণ বাকিগুলো নিয়ে এখনো নেগোসিয়েশন চলছে। প্রাইস ফাইনালাইজড (চূড়ান্ত) হলে আমরা এ বিষয়ে বলতে পারব। প্রাইস (মূল্য) এখনো ফাইনালাইজড হয়নি, সে কারণে এটা আমরা বলতে পারছি না।

এর আগে, সিনোফার্ম থেকে ১ দশমিক ৫ কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে সরকার। যার মধ্যে ৭০ লাখ ডোজ বাংলাদেশ পেয়েছে। তবে, চীন থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮১ লাখ ডোজ। যার মধ্যে ১১ লাখ ডোজ উপহার হিসেবে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ