গৌরনদী থেকে ইয়াবাসহ সাবেক ছাত্রনেতা গ্রেফতার

মোঃ গোলাম সরোয়ার মন, বরিশাল
  • আপডেট সময় : Saturday, February 22, 2020
  • 729 বার দেখা হয়েছে

বরিশালের গৌরনদী পৌরসভার বানিয়াশুরী থেকে ২২পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সাবেক ছাত্র সংসদের ভিপি জাকির হোসেন (৪২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

জাকির হোসেন গৌরদীর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাঞ্চন আলী সরদারের পুত্র। বিশেষ গোয়েন্দা শাখার পরিদর্শক রাজ্জাক মোল্লা জানান, গোপণ সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার একদল পুলিশ বুধবার রাতে মাদক বিক্রির খবর পেয়ে ওই ছাত্রনেতার বাড়ির পিছনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে বরিশাল গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোঃ নোমান তাকে ধাওয়া করে আটক করেন। এ সময়ে জাকির হোসেনের পকেট থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক(এসআই) মোঃ নোমান বাদি হয়ে আটককৃত মাদক বিক্রেতাকে আসামি করে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ