শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

উলিপুুর সরকারি কলেজ শহীদ মিনারে অধ্যক্ষের জুতোপায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আপণ মন্ডল
  • আপডেট সময় : Monday, December 16, 2019
  • 962 বার দেখা হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুর সরকারী কলেজের শহীদ মিনারে জুতা পায়ে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের।

আজ সকালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে জুতো পায়ে তিনি শ্রদ্ধাঞ্জলি দেন। জুতো পায়ে শহীদ মিনারে অধ্যক্ষের ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং মূহুর্তের মধ্যে তা ভাইরাল হয়।

জানা গেছে, আজ সোমবার সকালে অধ্যক্ষ কলেজ চত্বরের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুলের তোড়া নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে যান। এসময় শহীদ মিনারে জুতো পায়ে পুস্পস্তবক অর্পণ করে, ফটোশেসন করতেও দেখা যায় তাকে।

এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ছবিটা তার নয় বলে তিনি জানান।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর গোলাম মোস্তফা জানান, জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদদের অপমান করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা জানাই।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, জুতো পায়ে শহীদ মিনারে ওঠার ছবিটা আমার নজরে এসেছে। বিষয়টি মাননীয় সংসদ সদস্য কে জানানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, এ ধরণের কাজ অত্যন্ত দুঃখজনক, স্বাধীনতা বিরোধী মনোভাব নিয়েই কাজটি তিনি করেছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ