দক্ষিন বাংলার সনামধন্য দরবার বরিশালের ঐতিহাসিক চরমোনাই এর তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক ওয়াজ-মাহফিল শুরু হয়েছে বিগত তিন দিন আগে। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া এ মাহফিলে উদ্বোধনী বয়ান করেন চরমোনাই পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শুক্রবার পীর সাহেবের বিদায়ী বয়ানের পরে আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। অন্যান্য বারের মত এবারও মাহফিলকে ঘিরে দেশ-বিদেশের বিপুল সংখ্যক মুসল্লি চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেছেন।
বরিশাল নগরীর প্রতিটি লঞ্চ ও ট্রলারঘাটে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের যাতে করে জিম্মি না হতে হয় সে জন্য ঘাট ইজারাদারদের প্রতিনিধিরা সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব পালন করেছেন। আইন শ ঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন ও অন্যান্য দফতর ব্যাপক তৎপর রয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন