নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ী কৃষি তথ্য সার্ভিস সেমিনার কক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, দোয়া ও মাস্ক বিতরন করা হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের কেন্দ্রীয় নেতা মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট কৃষি লেখক ড. সরকার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ জামাল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, আইবিএ এর প্রাক্তন পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. একে এম সাইফুল মজিদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ্যাডভোকেট এসএম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক জামাল উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় লিডারশীপ এ্যাওয়ার্ড প্রাপ্ত সাবেক ছাত্রনেতা মো. মফিজুল ইসলাম, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মামুন মল্লিক, মোঃ আব্দুল কাদের, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিসেস তাহমিনা খানম, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিষ্ট্রার ও সচিব ডাঃ মো. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আয়শা মোকাররম, ঢাকা বিভাগ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো.নুরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল,জাতীয় সাংবাদিক সংস্হার প্রেসিডিয়াম সদস্য সিনিয়র সাংবাদিক আতাউর রহমান হিরন, ন্যাশনাল পিপলস পার্টির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কে এম শামসুল আলম মিশুক।
জানা গেছে অতিথিদেরকে সংগঠনের নাম ও লোগো সম্বলিত ক্যাপ প্রদান করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম।
এছাড়াও উপস্হিত ছিলেন সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব তারিকুল ইসলাম তরু, ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক মীর আলাউদ্দিন বাপ্পি, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন, কেন্দ্রীয় সহ-সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক এম জেড মাসুদ, কেন্দ্রীয় নেতা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মো. মইনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোশারফ হোসেন পাপ্পু, মো. হানিফ, শেখ অলি, হেলাল উদ্দিন।
এছাড়াও সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা বিভাগ, চাঁদপুর জেলা, ঢাকা জেলা (উত্তর ও দক্ষিণ), ঢাকা মহানগর ( উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম), বাংলাদেশ বেতার প্রাতিষ্ঠানিক ইউনিট কমিটি সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
ফাতেহা পাঠ ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা বিভাগের সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মো. আমির হোসেন।
আপনার মতামত কমেন্টস করুন