শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে অতিরিক্ত ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Monday, August 16, 2021
  • 543 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ফরম পূরণে সেমিস্টার ফিসহ অন্যান্য ফি কমানোর দাবিতে দুটি কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোড অবরোধ করে। শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সদর রোড অবরোধ করায় পুরো নগরীতে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের।

সেমিস্টার ফিসহ অন্যান্য ফি কমানোর দাবিতে নগরীর সরকারি মহিলা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করে। পরে মিছিল সহকারে সদর রোডে গিয়ে অবরোধ সৃষ্টি করে তারা। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করলেও এর পেছনে নেতৃত্ব দেয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
সড়ক অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে দীর্ঘ প্রায় ১৭ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বন্ধকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসও হয়নি। অথচ হঠাৎ করে দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ঘোষনা দেয়া হয়েছে। কলেজ বন্ধ থাকলেও সেশন চার্জ, শিক্ষা সফর ফি, সেমিনার ফিসহ নানা ধরনের অযাচিত ফি আরোপ করে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে। করোনাকালে এত ফি পরিশোধ করা তাদের পক্ষে অসম্ভব। তারা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি ছাড়া অন্যান্য সকল ফি মওকুফের দাবী জানান।

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন দিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী।

এদিকে, কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, প্রতিটি কলেজে হাজারো শিক্ষার্থী রয়েছে। অথচ মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, দুপুর দেড়টার দিকে কলেজ শিক্ষকরা দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এসময় যান চলাচল আবারও স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ