ঢাকা মহানগরীতে বঙ্গবন্ধু পেশাজীবীলীগের উদ্যোগে ইফতার বিতরন ও করোনামুক্তির জন্য দোয়া অনুষ্ঠান

অনুসন্ধান ডেস্ক
  • আপডেট সময় : Sunday, May 17, 2020
  • 1035 বার দেখা হয়েছে

 

 সুগন্ধা মজুমদার:  ঢাকার মিরপুর-১ এ ১৭ মে(রোববার) বাদ আছর বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ শেষে  করোনা থেকে মুক্তির জন্য দোয়া মোনাজাত করা হয়।
ঢাকা মহানগর উওর শাখার সভাপতি আলহাজ্ব তারিকুল ইসলাম তরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বিতরন কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক ড. সরকার মো. আবুল কালাম আজাদ ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ জামাল আহমেদ, অর্থ সম্পাদক এসএম আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী গাজী আহমেদ উল্লাহ, ঢাকা মহানগর উওর এর আহবায়ক শেখ জামাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক অাসিফ হাওলাদার ইলিয়াস,  কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ হাসান রুহি,  মো. মঈনুল ইসলাম, মো. হানিফ,  সৈয়দ মোশারেফ হোসেন পাপ্পু, শেখ ওলী,  মো. আকিব হোসেন,  ঢাকা মহানগর উওর এর সহ সভাপতি মো. আফসার উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ