বঙ্গবন্ধু পেশাজীবী লীগ’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সুগন্ধা মজুমদার, অনুসন্ধান ডেস্ক
  • আপডেট সময় : Thursday, May 7, 2020
  • 1155 বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর পক্ষ থেকে তাঁদের নিজস্ব অর্থায়নে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা পরিস্থিতির কারনে ঢাকায় নিম্ন আয়ের পেশাজীবীদের মধ্যে ১শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, ছোলা, পেঁয়াজ ইত্যাদি।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক ছাএলীগ নেতা বিশিষ্ট লেখক ড.সরকার মো.আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ জামাল আহমেদ এর পরামর্শ ও নির্দেশনায় ৭ মে(বৃহস্পতিবার) বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, ঢাকা জেলা উওর এর আহবায়ক মো. সিরাজুল ইসলাম, সাভার পৌর কমিটির সভাপতি মো. সবুজ এবং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. জুলহাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ