কাশিয়ানীতে জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মানের চেষ্টা : বাঁধা দেয়ায় দলবলে হামলা

দুলাল বিশ্বাস সবুজ, গোপালগঞ্জ
  • আপডেট সময় : Friday, May 1, 2020
  • 897 বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে জোরপূর্বক জমি দখল করে রাস্তা করতে বাঁধা দেয়ায় অসহায় একটি পরিবারের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে স্থানীয় এক প্রভাবশালী ও তার লোকেরা। উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পাথর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার পাথর গ্রামের দিন মজুর তরুণী রায় পৈত্রিকসূত্রে পাওয়া ওই গ্রামের একটি জমি পূর্বপুরুষ থেকে ভোগদখল করে আসছেন। গত রোববার খুব ভোরে হঠাৎ করে প্রতিবেশী আশুতোষ বিশ্বাস জমির মালিকানা দাবি করে বেশ কিছু মাটি কাটার শ্রমিক নিয়ে মাটি ফেলে রাস্তা তৈরীর কাজ শুরু করেন। রাস্তার মুখে থাকা তরুণী রায়ের একটি টয়লেটও ভেঙে ফেলেন
প্রভাবশালী আশুতোষ বিশ্বাসের লোকেরা। এ সময় জমি দখল করে রাস্তানির্মাণে বাঁধা দিতে গেলে আশুতোষ ও তার লোকজন লাঠিসোটা নিয়ে নিরীহ তরুণী রায়ের পরিবারের সদস্যদের বেধড়ক পেটাতে থাকে। এতে তরুণী রায় ও তার স্ত্রী সুষমা রায়, ছেলে তপন রায়, রুপন রায় এবং মেয়ে চন্দনা রায়সহ ৭ জন আহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রেভর্তি করে স্থানীয়রা। পরে খবর পেয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণ কাজ বন্ধকরে দেয়। এরই মধ্যে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। নিরীহ পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার সাথে জড়িত প্রভাবশালী আশুতোষকে গ্রেফতারের দাবি জানায় অনেকে। ‘রবিন বিশ্বাস ’ নামে একটি ফেসবুক আইডিতে আপলোড হওয়া ভিডিওচিত্রে দেখা যাচ্ছে, প্রভাবশালী আশুতোষ বিশ্বাস লোকজন নিয়ে তরুণী রায়ের স্ত্রী, ছেলে-মেয়ে ও ভাতিজা সবাইকে গাছের ডাল দিয়ে বেধড়ক পেটাচ্ছে। এ ঘটনার পর ওই গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারটি জমি বেদখল ও প্রাণভয়ে মানবেতর জীবনযাপন করছে। তরুণী রায় অভিযোগ করে বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া জমি পূর্বপুরুষ থেকে ভোগদখল করে আসছি। হঠাৎ প্রতিবেশী আশুতোষ বিশ্বাস জমির মালিকানা দাবি করে লোকজন নিয়ে জমির ওপর দিয়ে মাটি কেটে রাস্তা তৈরীর কাজ শুরু করে। আমরা বাঁধা দিতে গেলে আমাদের সবাইকে আশুতোষ বিশ্বাস লোকজন নিয়ে লাঠি দিয়ে পিটিয়েছে। আমরা এ গ্রামে মাত্র দু’টি পরিবার বসবাস করি। আমাদের লোকজন নেই। ওরা অনেক প্রভাবশালী এবং ওদের বংশে অনেক লোকজন আছে। তাই আমরা এখন চরম আতঙ্কের মধ্যে আছি।

এ বিষয়ে আশুতোষ বিশ্বাস বলেন, যে জায়গাটি নিয়ে ঘটনা সেটি আমার জায়গা, ওই জমির কাগজপত্র সবই আমার আছে। গত রোববারে যা ঘটেছে, সেটা অনাকাংখিত। এরপর আশুতোষ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় যে জায়গা আপনার বলে দাবি করছেন এবং কাগজপত্র সবই আছে, সেই জায়গা দখল করার জন্য সামাজিক বা আইনানুগ পথে না গিয়ে আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে আপনার লোকজন মিলে তরুনী রায় সহ তার পরিবারের ওপর হামলা ও মারধর করলেন কেন? প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ(আইসি) খন্দকার মোঃ আমিনুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ