পোরশায় করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের গনপ্রচারণা

আবু রায়হান
  • আপডেট সময় : Sunday, March 22, 2020
  • 765 বার দেখা হয়েছে

পোরশা( নওগাঁ) সংবাদদাতা: পোরশায় করোনা ভাইরাস প্রতিরোধ উপজেলা নিবাহী অফিসার নাজমুল হামিদ রেজা শনিবার বিকালে উপজেলার পোরশা বাজার সহ বিভিন্ন স্থানে গণপ্রচারনা করেন। এসময়ে তিনি গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং অাতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে তিনি পোরশা বাশবাড়ি, মাক্তাপুর সহ বিভিন্ন গ্রামে বিদেশ থেকে আসা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তাদের নিজ বাডিতে থাকার জন্য নির্দেশণা প্রদান করেন।
এছাড়া ও তিনি বাজারে বিভিন্ন দ্রব্যমূল্য মনিটরিং এবং ব্যবসায়ীদের মূল্য না বাড়ানোর জন্য সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ