ফেনীতে শ্রমিকলীগ নেত্রীকে দলীয়পদ ও বাসা ছাড়ার হুমকি : থানায় জিডি

গাজী হানিফ
  • আপডেট সময় : Friday, March 20, 2020
  • 927 বার দেখা হয়েছে

ফেনী সংবাদদাতা: ফেনী জেলা মহিলা শ্রমিক লীগের সভানেত্রী মোরশেদা আক্তার মিয়াজিকে দলীয় পদ ছাড়তে তার ফেনীর বাসায় গিয়ে একদল সন্ত্রাসী প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোরশেদা আক্তার সাংবাদিকদের বলেন, আমাকে কেন্দ্র থেকে মহিলা শ্রমিকলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি রওশন জাহান সাথী ও সাবেক সাধারন সম্পাদক শামসুন্নাহার ভূঞা তাদের নিজ পছন্দে আমার পুরো জীবনবৃত্তান্ত দেখে শুনে ও তদন্ত করে গত বছরের ২৪ সেপ্টেম্বর ফেনী জেলার মহিলা শ্রমিকলীগের সভাপতি হিসেবে এক লিখিত বার্তায় আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন এবং ফার্মগেটস্থ খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মহিলা শ্রমিকলীগের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৪ জেলার মহিলা শ্রমিকলীগ কমিটি একসাথে ঘোষণা দিয়েছেন। আমাকে কেন্দ্র থেকে বলা হয়েছে ফেনী-২ আসনের এমপির সাথে সাক্ষাৎ করতে। এরপর আমি গত ৩০ অক্টোবর এমপির সাথে দেখা করি। তিনি আমাকে বলেছেন দলের জন্য কাজ করে যেতে। কিন্তু আমি যখন সুনামের সহিত কাজ করে যাচ্ছি ঠিক তখনই আমার বাসায় এসে আমাকে প্রাণনাশের হুমকি দেয় যুবলীগ ও ছাত্রলীগের দলীয় কিছু নামধারী নেতাকর্মী। তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং গত ১৫ মার্চ রাত আনুমানিক ৮ টার দিকে রাজন (৩৫) এর নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী ফেনীর উকিল পাড়ায় আমার বাসায় গিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আমাকে মহিলা শ্রমিকলীগের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে ও দলের সাংগঠনিক কাজ থেকে নিজেকে বিরত রেখে ফেনী শহর ত্যাগ করতে বলে।

তাদের দেওয়া শর্ত না মানলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের দেখে নেবে বলে হুমকি দেয়। মোরশেদা সাংবাদিকদের আরো জানান, হুমকি দাতারা আমার বাসায় এসে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি বরং তারা ফেনী-২ আসনের এমপিকে দিয়ে আমার বাসার মালিক পক্ষকে মোবাইল ফোনে কল করে আমাকে বাসা ছেড়ে দেওয়ার জন্যও চাঁপ সৃষ্টি করছে। মোরশেদা গত ১৭ মার্চ ফেনী মডেল থানায় তার নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০১০) দায়ের করেন।

এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আলমগীর হোসেন জানান, ফেনী জেলা মহিলা শ্রমিকলীগের সভানেত্রী মোরশেদা আক্তার মিয়াজীকে বাসায় গিয়ে হুমকি দেওয়ার বিষয়ে শুনেছি। তবে যারাই হুমকি দিয়ে থাকুক না কেন তার সঠিক তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ