নিজস্ব প্রতিনিধি, রোববার রাত ১২.০৩ ::
নগরীতে সুজন নামের ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় কাঠপট্টি রোডে ব্যবাসায়ীর দোকানে ঘটে। জানা গেছে, দোকানে কয়েক যুবক কেনা কাটা করে তখন সেই ক্রয়কৃত পণ্য একটি টিস্যু দিয়ে ব্যাগে দেয়, যুবকরা উন্নতমানের শপিং ব্যাগ চাইলে তা নিয়ে দোকানের কর্মচারী ও ক্রেতা যুবকদের তর্কাতর্কি হয়, এ সময় দোকানের কর্মচারীকে যুবকরা চড় থাপ্পড় মারে তখন দোকানের মালিক সুজন উক্ত যুবকদের বলে বিষয়টি তাকে না জানিয়ে চড় থাপ্পড় মারা ঠিক হয়নি। একপর্যায়ে উত্তেজিত যুবকরা দোকান থেকে হুমকি দিয়ে বের হয়ে পরে ৭/৮ জনের কিশোর গ্যাং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দোকানের মালিক সুজনের পেটের বাম পাশে ছুরিকাহত করে। এ সময় সুজনের ভাইয়েরা এগিয়ে এসে চাকুটি ধরে ফেলে তখন তার হাত কাটা রক্তাক্ত জখম হয়। মুমূর্ষু অবস্থায় সুজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। সাথে সাথে কিশোর গ্যাং পালিয়ে যায়।
আপনার মতামত কমেন্টস করুন