সাংসদ নারায়ণ চন্দ্র চন্দের পুত্র অভিজিতের হারপিক পান:ঢাকা স্কয়ার হাসপাতালে মৃত্যু

অনুসন্ধান ডেস্ক
  • আপডেট সময় : Friday, January 24, 2020
  • 898 বার দেখা হয়েছে

খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক পান করে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার রাত ১০টার দিকে স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলিকপ্টার যোগে গতকাল বিকেলে ঢাকায় নেয়া হয়। অভিজিৎ খুলনা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। 
পরিবার সূত্র জানিয়েছেন, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় তাকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি খুলনার ডুমুরিয়ায় গ্রামের বাড়িতে বসেই সকালে হারপিক পান করেন। তবে কি কারনে তিনি হারপিক পান করেছেন তা জানা যায়নি। 
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ হারপিক পান করলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরিবারের ইচ্ছা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে ঢাকায় পাঠানো হয়। 
উল্লেখ্য, এর আগেও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের মেয়ে জয়ন্তী রাণী চন্দ ওরফে বেবি অস্বাভাবিক মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর কারণও জানা যায়নি। শোনা গেছে তিনিও বিষক্রিয়ায় মারা গিয়েছিলেন। এরপর সাবেক এ মন্ত্রীর জামাতা বাংলাদেশ ব্যাংকের ডিজিএম প্রভাষ কুমার দত্ত দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। 

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ