সিএমসিতে চিকিৎসাধীন যশোরের চিরঞ্জিৎ দত্ত’র দু’টি কিডনিই নষ্ট:সাহায্যের জন্য করুণ আকুতি বিধবা মায়ের

সুগন্ধা মজুমদার
  • আপডেট সময় : Thursday, January 23, 2020
  • 805 বার দেখা হয়েছে


এক বিধবা মায়ের করুণ আর্তি, ভেলোর সিএমসি হাসপাতালে মৃত্যুর দুয়ারে পড়ে থাকা তাঁর বুকের ধন কলেজ পড়ুয়া পুত্র চিরঞ্জিৎ দত্তকে বাঁচানোর জন্য। সহায় সম্বল সব হারিয়ে এখন তিনি সাহায্যের জন্য দু’হাত পেতে করুণাপ্রার্থী হয়েছেন দেশ-বিদেশের বিত্তবানদের কাছে। তাঁর বিশ্বাস, এই পৃথিবীতে এখনও বহু মানুষ আছেন যাঁরা বিপদে আপদে মানুষের পাশে এসে দাঁড়ান, সাহায্য-সহযোগিতা করেন। এ বিশ্বাসের ওপরই ভরসা করে তাকিয়ে আছেন দানবীরদের দিকে যাঁদের সহযোগিতায় তাঁর বুকের ধন চিরঞ্জিৎ আবার ফিরে আসবে আগের মতোই স্বাভাবিক জীবনে; মহান সৃষ্টিকর্তা তাদের বিমুখ করবেন না। আমরাও তাঁর এ বিশ্বাসের প্রতি একাত্মতা প্রকাশ করছি, সহমর্মিতা পোষণ করে সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি।

নিচে সাহায্যপ্রার্থী মা শেফালী রানীর আবেদন হুবহু তুলে ধরা হলো-

আমি একজন অসহায় বিধবা মা, শেফালী রানী রায়। স্বামী মৃত বিক্রমজিৎ দত্ত, ঠিকানা- ১২/এ, পিয়ারী মোহন রোড, তালতলা, বেজপাড়া, যশোর। একজন বিধবা মা হয়ে সর্বস্তরের মানুষের নিকট ছেলের জীবন বাঁচানোর জন্য সাহায্য ও আশীর্বাদ কামনা করছি।আমার ছেলে চিরঞ্জিৎ দত্ত, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের প্রথম শিফট এর চতুর্থ বর্ষের ছাত্র থাকা অবস্থায় তার দুটো কিডনি অকেজো হয়ে যায়, আমি তার চিকৎসার জন্য দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে নিঃশেষ হয়ে গিয়েছি। কিন্তু ছেলেটা সুস্থ হয় নি, তবুও আমি একজন মা হয়ে থেমে নেই। বর্তমানে কিডনী সংযোজন করার জন্য ভেলোর CMC হসপিটালে ভর্তি আছে, কিন্তু চিকিৎসার জন্য অনেক টাকা এর প্রয়োজন, যা আমার মত একজন বিধবা মায়ের পক্ষে একা বহন করা কোনভাবে সম্ভব না, তাই ছেলেকে বাঁচানোর জন্য দেশ-বিদেশের সকল শ্রেণীর মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছি, সাধ্য অনুযায়ী এ মুহূর্তে সাহায্যের হাত প্রসারিত করার জন্য । আপনাদের সহযোগিতায় বেঁচে যেতে পারে একজন বিধবা মায়ের বুকের ধন। আমার মোবাইল নাম্বার +91 84206 87609 (ভারত)
হিসাব নাম্বার=1601031010301
চিরঞ্জিৎ দত্ত=বাংলাদেশ কৃষি ব্যাংক, যশোর শাখা।
বিকাশ নং: 01715145459

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ