খবর বিজ্ঞপ্তি :: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্ট শহীদের স্মরণে বরিশাল বিশ^বিদ্যালয়ে ফলজবৃক্ষ
রোপন কর্মসুচি পালিত হয়েছে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা সারে ৩ টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ফলজবৃক্ষের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এসময় বরিশাল বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাসসহ আইসিবির সহকারী মহাব্যবস্থাপক মোঃ শামীম উদ্দিন আহমেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুমন কান্তি বাড়ৈ, প্রোগ্রামার পীযুষ কান্তি পাল,
ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম, ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম, রিসিপশনিস্ট মৃনাল কান্তি মন্ডল উপস্থিত ছিলেন। এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্নস্থানে ফলজবৃক্ষের চারা রোপন করা হবে।
আপনার মতামত কমেন্টস করুন