শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মোঃ আনোয়ার হোসেন,৭ মার্চ,২০২৩
  • আপডেট সময় : Wednesday, March 8, 2023
  • 290 বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি []

লক্ষ্মীপুর কমলনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কমলনগর উপজেলা পরিষদ প্রঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, কমলনগর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন।

পরে উপজেলা পরিষদ প্রঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, জেলা সহকারী পুলিশ সুপার ( রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী,কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা, কমলনগর থানা অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সফিক কমান্ডারসহ উপজেলার বিভিন্ন দপ্তর কর্মকতা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও ছাত্রছাত্রী বৃন্দ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ