খামারবাড়ি প্রতিনিধি ::
শনিবার(২৩ এপ্রিল) রাজধানীর ফার্মগেটস্থ খামারবাড়ি কৃষি তথ্য সার্ভিসের সেমিনার হলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির অগ্রগতি শীর্ষক সেমিনার, বর্ধিত সভা, ইফতার ও দোয়ার আয়োজন করে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটি।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ও গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক ড. সরকার মো. আবুল কালাম আজাদ।

প্রধান ও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ডেপুটি এর্টনি জেনারেল এড. এস এম নজরুল ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সাবেক ছাএলীগ নেতা মো. মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন বিশ্বাস,
বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সারোয়ার ওয়াদুদ চৌধুরী ও মামুন মল্লিক, প্রকৌশলী মো. মনির উদ্দিন,
বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব মো. আবদুর রাশেদ খান, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক ছাএলীগ নেতা জিএইচএম কাজল, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট লালন গবেষক বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) আলতাফ মাহমুদ, জাতীয় গণতান্ত্রিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ জলিল, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুলতানা রাজিয়া শিলা, অডিট এন্ড একাউন্ট অফিসার্স এসোসিয়েশন সিজিএ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন খান।

সঞ্চালনায় ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ জামাল আহমেদ। আলোচনা সভায় বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দোয়া পরিচালনা করেন, সংগঠনটির ঢাকা মহানগর উওর ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. জুনায়েদ।
আপনার মতামত কমেন্টস করুন