মাদারীপুরে করোনা সন্দেহে ২১২ জন

Apon Mondal
  • আপডেট সময় : Monday, March 16, 2020
  • 843 বার দেখা হয়েছে

সম্প্রতি শতাধিক ব্যক্তি ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে এসেছেন। এদের মধ্যে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে দুইজনকে ঢাকার আইসোলেশনে রাখা হয়।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মাদারীপুরে ২১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দু’জন ঢাকার হাসপাতালে রয়েছে।

সোমবার দুপুরে মাদারীপুর জেলার সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মাদারীপুর জেলায় নতুন করে ৩৬ জনকে করোনাভাইরাস আক্রান্তের সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়। এ ছাড়া প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য সহকারীদের নির্দেশ দেয়া হয়েছে, গত এক মাসে কতজন ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে এসেছে এদের তথ্য সংগ্রহ করার। তাদের চিহ্নিত করেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে ১০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। সদর হাসপাতালের পুরনো ভবনের দুটি কেবিনের ৪টি বেড প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, যারা হোম কোয়ারেন্টাইনে না থেকে নির্দেশ অমান্য করবে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। হাঁচি-কাশির সময় নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। এ ছাড়াও প্রয়োজন ছাড়া জনসমাগম না করার অনুরোধ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ