মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা: মহেশখালী উপজেলায় একই দিনে ৩ জনের করোনা সনাক্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে ২ জন শাপলাপুর ইউনিয়নের এবং ১ জন বড়মহেশখালী ইউনিয়নের। ৩ জনের মধ্যে শাপলাপুরের ২ জন পুরুষ এবং বড়মহেশখালীর ১ জন নারী।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্য মতে, শাপলাপুরের আক্রান্ত দুইজনের মধ্যে একজন হলেন মুকবেকী এলাকার আবু হানিফ (১৭) এবং অপর জন হলেন ৫নং ওয়ার্ড মুরংঘোনা এলাকার রায়হান (২৪)। অপরদিকে বড়মহেশখালী আক্রান্ত নারী হলেন মিয়াজিপাড়ার বাসিন্দা হালিমা খাতুন (২৫)।
মহেশখালীতে একদিনেই ৩ জন করোনা সনাক্তের পর পুরো উপজেলা জুড়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে। করোনা সনাক্ত হওয়ার পর প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে গেছে।

আপনার মতামত কমেন্টস করুন