ভোলাপ্রতিনিধি :: ভোলায় মুজিব শতবর্ষে ভোলা জেলা ক্রিকেট লীগের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কালিনাথ বাজার একতা সংঘ। মঙ্গলবার (১৫ মার্চ) ফাইনালে ভোলা কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভোলা গজনবী স্টেডিয়ামে ফাইনাল খেলায় সকালে টসে জিতে কালিনাথ বাজার একতা সংঘ প্রথমে ব্যাট করতে পাঠায় কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাবকে।
ব্যাটিং এর শুরুতেই বাংলাদেশ জাতীয় টিমে সাবেক পেইস বলার আবু হয়দার রনির তোপের মুখে পড়ে ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। পড়ে হৃদয় এর ব্যাটিং দৃঢ়তায় ৩৬ ওভার ১ বলে সবক’টি উইকেট ১০৮ রান করতে সক্ষম হয় কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব। দলের পক্ষে হৃদয় ২৭ ও দলীয় ক্যাপটেইন রাইহান ১৭ রান করেন। কালিনাথ বাজার একতা সংঘের পক্ষে রাইহান ৩/১৮ ও আবু হায়দার রনি ৩/২৮ উইকেট লাভ করেন।
জবাবে একতা সংঘ ব্যাট করতে নেমে লো স্কোরিং ম্যাচে ৩৩ রানে ৪ উইকেটে পড়ে যায়। পড়ে ইব্রাহিমের ব্যাটিং দৃঢ়তায় ৩৬ ওভার ১ বলে ৫ উইকেট হায়িয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। ইব্রাহিম অপরাজিত ২৫ ও রাইহান ২৩ রান করেন। কালিবাড়ি পক্ষে আতিক ও জসিম ২টি করে উইকেট লাভ করেন।
ফাইনাল খেলায় একতা সংঘের ইব্রাহিম ম্যান অব দ্যা আর কালিবাড়ি রোডের আতিক টুর্নামেন্ট জুড়ে ১২ উইকেট ২৩৩ রান করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, প্রেস ক্লাব সহ-সভাপতি জুন্নু রাইহান, অতিরিক্ত সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, কাজী সাইফুল ইসলাম বাবু,অনুসন্ধান টিভি চ্যানেলের ভোলা প্রতিনিধি প্রতিম গাঙ্গুলী পৌরসভার ৫নং ওয়ার্ডের এরফানুর রহমান মিথুন মোল্লা।
প্রধান অতিথি ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। তাই বেশি বেশি করে এই ধরণের টুর্ণামেন্টের আয়োজন করতে হবে।
আপনার মতামত কমেন্টস করুন