
নিজস্ব প্রতিনিধি,ভোলা::
ভোজনরসিকদের জন্য ভোলায় প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ফুডল্যান্ড মিট কর্নার’। ভোলা শহরের হোমিওপ্যাথিক কলেজ মোড় এলাকায় সুন্দরবন কুরিয়ার অফিস সংলগ্ন সড়কের দক্ষিণ পাশে নান্দনিক পরিবেশে গড়ে তোলা হয়েছে এই খাবার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে দুম্বা, উট ও ভেড়ার মাংসের পাশাপাশি নিয়মিতভাবে গরু ও খাসির মাংস পরিবেশন করা হবে। বাসমতি চালের ভাতের সঙ্গে সুলভ মূল্যে এসব খাবার উপভোগ করতে পারবেন ক্রেতারা। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাহারি সালাদ ও বিভিন্ন স্পেশাল আইটেম।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, রাজকীয় পরিবেশে রুচিশীল খাবারের আয়োজনের মাধ্যমে ভোজন বিলাসীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই তাদের লক্ষ্য। বাহারি আলোকসজ্জা, পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক সাজসজ্জা ইতোমধ্যে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। শুধু খাবার নয়, বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে বাউল শিল্পীদের সরাসরি সংগীত পরিবেশনার আয়োজন থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বিশেষভাবে দুম্বা ও উটের মাংস পরিবেশন করা হবে। এছাড়া আগাম অর্ডারের ভিত্তিতেও স্পেশাল খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে মনোরম পরিবেশে খাবার উপভোগের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে ফুডল্যান্ড মিট কর্নার কর্তৃপক্ষ।
আপনার মতামত কমেন্টস করুন