শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাঘারপাড়া ইন্দ্রাা মাধ্যমিকবিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

পরিমল বিশ্বাস,বাঘারপা(যশোর), ২৫ জানুয়ারি ২০২০
  • আপডেট সময় : Sunday, January 26, 2020
  • 758 বার দেখা হয়েছে

বাঘারপাড়া ইন্দ্রা মাধ্যমিক বিদ্যালয়ে কোনো রকম কারচুপির অভিযোগ ছাড়াই বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সটুডেন্টস কেবিনেট নির্বাচন। খুদে শিক্ষার্থীরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। শিশুদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করতে গত ৬ বছর ধরে এ নির্বাচনের আয়োজন করেছে সরকার।

অনুষ্ঠিত হওয়া ইন্দ্রা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্র ছাত্রীরা বিভিন্ন পদে ১১জন
শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। এ সময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টিপু সুলতান বলেন, শিশুদের মধ্যে গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধ, শ্রদ্ধাশীল এবং আগামী দিনের নেতৃত্বের শিক্ষা নিতেই স্কুল কেবিনেট নির্বাচনের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে স্কুলের প্রতিটি ক্লাসে নির্বাচিত হয়েছে ৫ সদস্যের স্টুডেন্টস কেবিনেট।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল ছাত্র ছাত্রী ভোটার। তারা প্রতিজন সর্বোচ্চ একজনকে ভোট দিয়েছে। প্রতি শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয়েছে।
পাঁচ শ্রেণিতে পাঁচজন নির্বাচনে তাদের মধ্য হতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন নির্বাচিত হয়েছে। মোট আট জন,পাঁচ ক্লাসে পাঁচ জন আর পাঁচ জনে নির্বাচিত করেছে আরো তিন জনকে

আগামী কয়েক দিনের মধ্যে স্কুলের প্রতি ক্লাসে নির্বাচিত এই প্রতিনিধি তাদের প্রথম সভায় ক’জন প্রধান প্রতিনিধি মনোনীত করে। একই সঙ্গে প্রত্যেকের দায়িত্ব বণ্টন এবং সারা বছরের কর্ম পরিকল্পনা প্রণয়ন করে এই মিটির মেয়াদ থাকবে ১ বছর।

আগামী এক বছর নির্বাচিত প্রতিনিধি প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ, বিদ্যালয়ের আঙিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যাবস্থাপনা, পুস্তক ও শিক্ষা সামগ্রী, স্থাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, পানিসম্পদ, বৃক্ষ রোপণ ও বাগান তৈরি ইত্যাদি দিবস ও অনুষ্ঠান উদযাপন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি বিষয়ে দায়িত্ব পালন করবে।

ইন্দ্রা মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক হাওয়া বেগব গণমাধ্যমকে বলেন, আমাদের স্কুলের শিশুরা সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। শিশুদের মধ্যে গণতান্ত্রিক চর্চায় উজ্জীবিত রাখতে এই নির্বাচনের বিকল্প নেই। এ দিকে ভোটাধিকার প্রয়োগ করে দশম শ্রেণির ছাত্র সাকিব আল হাসান বলেন, আমি খুবই আনন্দিত। গত বছরও ভোট দিয়ে কজন সৎ ও যোগ্য প্রার্থীকে আমাদের প্রতিনিধি বানিয়েছিলাম। এবারও যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করি আমাদের নির্বাচিত প্রতিনিধি আমাদের সুযোগ সুবিধা সহ নানা বিষয়ে কাজ করে দিবে। এসময় ইন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ