শাহিন হাওলাদার/শিশির মজুমদার: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সদরের অনতিদূরে ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও কেক কেটে যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিষ্টার ফারহা ফিজা বিনতে আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনা আমিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাংসদ বেগম নাসরিন জাহান রতনা, অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারী কমিশনার (ভুমি) মোঃ তরিকুল ইসলাম উজ্জল, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, রতনা আমিন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির , উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মানিক হোসেন হাওলাদার, সংগঠনিক সম্পাদক এ্যাড. বশির আহম্মেদ সবুজ, দপ্তর সম্পাদক অধ্যাপক বিপ্লব মিএ, যুব বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা ছাএ সমাজের সাধারন সম্পাদক মোঃ নয়ন হাওলাদার, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন জোমাদ্দার, শফিকুল আলম নাসির, জাহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম রাজু. শাহিন হাওলাদার সহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ সময় অতিথিদের মাঝে রতনা আমিনের পক্ষ থেকে শেখ মুজিবের জীবনীগ্রন্থ উপহার হিসেবে প্রদান করা হয়। এবং কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষায় কয়েকটি বৃক্ষ চারা রোপণ করা হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন