শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : জানে পুরো পৃথিবী  ————–চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী

সেরাজুল ইসলাম,১৪ জুলাই,২০২৩
  • আপডেট সময় : Saturday, July 15, 2023
  • 882 বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি []

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মন্তব্য করে বলেছেন, বাংলাদেশ এখন দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আর এ বিষয়টি জানে পুরো পৃথিবী। বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রফিকুল ইসলামের ৯০০ বিঘার আমবাগান পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, মধ্যপাচ্যসহ প্রবাসে থাকা দেশের মানুষগুলো অনেক পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠায়। যা সরকার জনকল্যাণে খরচ করে। আম রপ্তানির মাধ্যমেও বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জনের ভালো খাত আম। আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে উন্নতজাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে চাল ও ধান বেশি উৎপাদনের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেন। এ কারণে আজ আমরা দাবি করছি, বাংলাদেশ এখন দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর এ বিষয়টি জানে পুরো পৃথিবী।

বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্রে (আম গবেষণা কেন্দ্র) আম উৎপাদন ও বিপণন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবেও মন্ত্রী যোগদান করেন।

এ সময় অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ,শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রহুল আমিনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ