শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

বরিশালে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Friday, August 20, 2021
  • 1075 বার দেখা হয়েছে

বরিশাল সদর উপজেলার টুংগীবাড়ীয়া ইউনিয়নের সিংহেরকাঠী সরদারবাড়ি ঘাট সংলগ্ন খালেক হাওলাদারের নাতি ছাব্বির (৭) নামের নিখোঁজ শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গত ১৩ আগস্ট শুক্রবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে নিখোঁজ হয়। নদীতে পরে গেছে ধারণা করে অনেক খোজাখুজি করেও কোন হদিস পাওয়া যায়নি পরিবার।

অবশেষে পরিবার থেকে সন্ধান দাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ ২০ আগস্ট শুক্রবার আনুমানিক বিকেল ৫ টায় শিশুর লাশ আড়িয়াল খাঁ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

লাশের পরনের প্যান্ট দেখে তার মা তাকে শনাক্ত করেন। মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কাহারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

এবিষয় বন্দর ওসি আসাদুজ্জামান ঘটনা স্থলে উপস্থিত হয়ে সম্পুর্ন ঘটনা পর্যবেক্ষণ করেন। এবং পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য আবেদন করা হয়।পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কিছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। তবে উৎসুক জনতার ভিড়ে পুলিশের কাজ করতে একটু দেরি হচ্ছে বলে পুলিশ জানায়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ