শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে করোনা সন্দেহে মৃত্যু ১, চিকিৎসাধীন ৬।

Apon Mondal
  • আপডেট সময় : Sunday, March 29, 2020
  • 748 বার দেখা হয়েছে

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেওয়ার সঙ্গে সঙ্গে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে ওই রোগীর মৃত্যু হয়।

মৃত্যুর মাত্র ১৫ মিনিট আগে তাকে হাসপাতালের জরুরি বিভাগে তার স্বজনরা নিয়ে আসেন। এরপর সেখান থেকে তাকে করোনা ইউনিটে পাঠানো হয় বলে বলে জানা গেছে। মৃত নিরু বেগম (৪৬) বরিশাল নগরীর কাউনিয়া পুড়ানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী। তার স্বজনরা আমাদের মুঠোফোনে জানান , তার ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল ।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, এই রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ দিন আগে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। এরপর বাড়িতে বসে তিনি জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে রাত পৌঁনে ১২টার দিকে শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়। তিনি আরো জানান, তার কোনো স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বরিশালের বাইরে কোথাও যাননি। এছাড়া গতকাল রাত পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ইউনিটে করোনা সন্দেহে ছয়জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ