বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

এসএম আশরাফুল আলম,২০ ডিসেম্বর,২০২০০০
  • আপডেট সময় : Tuesday, December 22, 2020
  • 1064 বার দেখা হয়েছে
ডেস্ক রিপোর্ট:
রোববার (২০ ডিসেম্বর) বিকেলে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর সেমিনার হলে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট কৃষি লেখক ড. সরকার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ জামাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় লিডারশীপ এ্যাওয়ার্ড প্রাপ্ত সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. মফিজুল ইসলাম।
প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন যথাক্রমে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি ও ডেপুটি এটর্নী জেনারেল  এ্যাড. মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, মহিলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নার্গিস রহমান এমপি, আ’লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ইঞ্জি: মো. মনির উদ্দিন হাওলাদার, ঢাকা মহানগর উত্তর আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম মজনু, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ও লালন গবেষণা একাডেমীর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) আলতাফ মাহমুদ,  মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ) মহাসচিব এবং বাংলাদেশ ছাত্রলীগ অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক হাসান-উজ-জামান, তাঁতী লীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. এনাজুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাইমেন বয়ান, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার শামসুল হক রেজা, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিষ্ট্রার ও সচিব এবং স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের মহাসচিব ডা.মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগ শ্রমিক লীগের সভাপতি মো.নুরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বেবী বড়ুয়া, দৈনিক সময়ের আলোর প্রকাশক ইঞ্জি. গাজী আহমেদ উল্লাহ, সাপ্তাহিক অপরাধ সূত্র সম্পাদক ও প্রকাশক মো. শফিউল আজম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য সুলতানা রাজিয়া শিলা, অগ্নিবার্তা সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. মফিজুল ইসলাম জুয়েল।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও সাবেক মেরিন ছাত্রলীগ নেতা গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ