



অণুসন্ধান ডেস্ক: মঙ্গলবার (২১এপ্রিল) সকালে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি, ছাএলীগ এবং বাংলাদেশ কৃষক লীগ’র সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক ড. সরকার মো. আবুল কালাম আজাদ এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ জামাল আহমেদ এর নির্দেশনায় সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগ ও তত্বাবধানে ৫১ জন বিশিষ্ট ও দায়িত্বশীল বক্তির মাঝে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য পিপিই, চশমা ও মাস্ক বিতরন করা হয়।
এসব উপকরণ বিতরন কার্যক্রমের শুভ সূচনা করেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. নুর ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সোহেল মিয়া।এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা জেলা উওর ও মানিকগঞ্জ জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব, সাভার উপজেলা, সাভার পৌরসভা, আশুলিয়া, ধামরাই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং কেরানীগঞ্জ উপজেলার নেতা মো. ইমারত ঢালী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আপনার মতামত কমেন্টস করুন