পোরশা(নওগাঁ)সংবাদদাতা: নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে ব্যক্তিগত সুরক্ষা সাজসরমঞ্জাম( পিপিই) হস্তান্তর করা হয়েছে। ২৫ মার্চ (বুধবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রাণি সম্পদ দপ্তরের সহযোগিতায় স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা অফিসার ডা: মাহবুব হাসানের কাছে এগুলো হস্থান্তর করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শফিউল আলম।
আপনার মতামত কমেন্টস করুন