পোরশা(নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পোরশায় করোনা ভাইরাস প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষে উপজেলার সকল এনজিও কর্নকর্তাগণের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার। তার নিজ কার্যালয়ে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্হিত ছিলেন, পোরশা থানা অফিসার ইনচাজ(ওসি), ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম সহ বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় করোনা ভাইরাস নিয়ে চলমান পরিস্থিতি মোকাবিলায় সকল এনজিওর কার্যক্রম বন্ধ রাখা এবং ঋন কিংবা কিস্তি থেকে বিরত থাকার পাশাপাশি, কিভাবে জনসচেতনতা বাড়ানো যায় এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন