
পোরশা(নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পোরশায় কয়েকজন সমাজ সেবকের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে জনসাধারণের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। ২৬ মার্চ বেলা ১১ টায় উপজেলার গাংগুরিয়া বাজারে শতাধিক ব্যক্তির মাঝে মাক্স ও সাবান বিতরণ করেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। এ সময় উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজবাহউদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি আবু হেনা গোলাম মোস্তফা(বাদল), উপজেলা যুবলীগের সহসম্পাদক আবু রায়হান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, গাংগুরিয়া কলেজ শাখার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত কমেন্টস করুন