পোরশা(নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পোরশা পশ্চিম বাড়ি গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম ড.মতিউর রহমান চৌধুরীর একমাত্র ছেলে আমেরিকা প্রবাসী ডাক্তার রেজা এস চৌধুরী(৫৭), বুধবার(৮ এপ্রিল) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড মানহাসেট হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি……… রাজিউন)। মরহুমের ঘনিষ্ট সূত্র জানায়, রেজা এস চৌধুরী মরণব্যাধি করো না ভাইরাসে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি মারা যান। ব্যক্তিগত জীবনে তিনি আমেরিকার টিবিএন ২৪ টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ”টিবিএন ওশেলনেস”এর আলোচক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মতামত কমেন্টস করুন