দ্রব্যমূল্য স্থিতিশীল ও করোনা সংক্রমণ প্রতিরোধ সতর্কীকরণে সোনাগাজীতে ভ্রাম্যমান আদালত

গাজী মোহাম্মদ হানিফ
  • আপডেট সময় : Sunday, March 22, 2020
  • 775 বার দেখা হয়েছে

সোনাগাজী(ফেনী) সংবাদদাতা: রোববার(২২শে মার্চ) বিকেলে সোনাগাজী উপজেলার মনগাজী বাজার, সোনাপুর বাজার, বাদামতলী বাজার, ভোরবাজার ও নবাবপুর বাজারে করোনা ভাইরাস পরিস্থিতিতে দ্রব্য মূল্য ও বাজার স্থিতিশীল রাখতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব।

পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধ করতে জনসাধারণকে সচেতন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে ৯ জনকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সোনাপুর বাজার সংলগ্ন স্ব-মিলকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীরা সাবধান। তিনি জনসাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার জন্য অনুরোধ জানান, এছাড়া অতি গুরুত্বপূর্ণ কাজ ব্যতীত বাড়িতে অবস্থানের জন্য বিশেষভাবে অনুরোধ জানান ও সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ