কুমিল্লা প্রতিনিধি []
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সুন্দরপুর ইউনিয়নের শহীদ নগর থেকে চর গোয়ালি চলাচলের একমাত্র রাস্তাটি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থেকে থেকে অবশেষে বিভিষিকা ময় মরন ফাঁদে পরিনত হয়েছে। শহিদনগর থেকে সুন্দরপুর স্কুল এর ছাত্র-ছাত্রীরা ভয়ে ঠিকমতো স্কুলে যাতায়াত করতে পারেনা বলে জানা গেছে। তাছাড়াও জুরানপুর, কলেজ চর, গোয়ালি স্কুল, হামিদ্দি মাদ্রাসা ও অন্যান্য এলাকার ছাত্র-ছাত্রীরা নানান অঘটনের কারণে সময় মতো স্কুলে পৌঁছাতে পারেনা বলে নানান অভিযোগ পাওয়া গেছে ।
রাস্তাটি বহুদিন যাবত অবহেলিত অবস্থায় পরে আছে।বর্তমানে ভয়ংকর ও বিপদজনক অবস্থায় অনাকাঙ্ক্ষিত ভীতিকর-মরন দশার হাতছানি দিচ্ছে। প্রতি নিয়ত মানুষ দুর্ঘটনার কবলে পরছে, যেন দেখার জন্য কেউই নেই। প্রধানমন্ত্রী বরাবর রাস্তারটি জন্য আবেদন করা হয় এলাকাবাসীর পক্ষ থেকে। স্থানীয় সাংসদ সুবোধ আলী বৈয়া এমপির দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি নির্মাণ করার জন্য এলাকাবাসী আশাবাদ ব্যাক্ত করেছেন ।
সরেজমিনে দেখা গেছে, শহীদ নগর থেকে চর গোয়ালী কয়েক হাজার সাধারণ জনগণ চলাচল করেন। কয়েক শত সিএনজি এ রুটে চলাফেরা করে। সিএনজি চালকরা জানিয়েছেন, রাস্তাটি দ্রুত সংস্করণ করা অতি জরুরি প্রয়োজন। আমাদের খুবই সমস্যা ও ভয় হচ্ছে যাত্রী নিয়ে যেতে। মাঝেমধ্যে রাস্তায় গর্তও হয়ে যাচ্ছে। বৃষ্টি আসলে সিএনজি, অটো রিক্সা উল্টিয়ে দুর্ঘটনা এবং হাসপাতালে ভর্তি নতুন কোন বিষয় না।
সমস্যাটি আশু সমাধানের নিমিত্তে এলাকাবাসী প্রভাবশালী মহল সহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
আপনার মতামত কমেন্টস করুন