ঝালকাঠীতে বৌভাতের দাওয়াত খেয়ে অসুস্থ:হাসপাতালে ভর্তি অর্ধশত

অনুসন্ধান ডেস্ক
  • আপডেট সময় : Sunday, January 19, 2020
  • 912 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ★ ঝালকাঠিতে বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শিশুসহ প্রায় অর্ধশত মানুষ অসুস্থ হয়ে ঝালকাঠি সদর হাসপাতালসহ বরিশালের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় একে একে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বৌভাতের দাওয়াত খেতে যাওয়া অতিথিরা। খাদ্যে বিষক্রিয়া থেকে সবাই অসুস্থ হয়েছেন বলে চিকিৎসকের প্রাথমিক ধারণা। ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ রোগী ও তাদের স্বজনরা জানায়, প্রতাপ গ্রামের প্রয়াত আজাহার আলী হাওলাদারের ছেলে নজরুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম ভৈরবপাশার মোফাজ্জেল হোসেনের মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। রোববার প্রতাপ গ্রামে ছেলের বাড়িতে ছিল বৌভাত অনুষ্ঠান। আর ওই অনুষ্ঠানে দু’পক্ষ, আত্মীয় স্বজন ও এলাকার প্রায় শ’তিনেক লোক অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি হয়ে অংশ নিয়ে বৌভাতের খাবার খায়। খাবার খাওয়ার ঘণ্টা দু’য়েক পর থেকেই একে একে বমি ও পেট ব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এখন পর্যন্ত সদর হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। আরও ৩০/৪০ জন বরিশাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিয়াম আহসান জানান, খাদ্যের বিষক্রিয়া থেকে এরা সবাই অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে শিশু এবং বৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ