ডেস্ক রিপোর্টঃ নওগাঁর পত্নীতলা উপজেলার শ্রী অখিল চন্দ্র মহন্তের কলেজ পড়ুয়া একমাত্র কন্যা বৃষ্টি রাণীকে(১৬) গত ১১ ডিসেম্বর সকাল ৭ টার দিকে চিহ্নিত সন্ত্রাসী মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অপহরণ করে। মামলার সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর সরকারি কলেজের নিকট থেকে জোর পূর্বক ধর্মান্তরিত করার জন্য সন্ত্রাসীরা বৃষ্টিরাণীকে অপহরন করে। এ ঘটনায় পত্নীতলার মোঃ জিয়াউর রহমান(১৭),মোঃ মোকছেদ আলী(৫০) এবং মোঃ আমিনুল ইসলাম(৩৮) কে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনের ৭/৩০ জয়পুরহাটের আক্কেলপুর থানায় অপহৃতার বাবা অখিল চন্দ্র মহন্ত একটি মামলা করেন। মামলা নং ১২/৩০। পুলিশ এখনও পর্যন্ত কোনো আসামী গ্রেফতার কিংবা অপহৃতাকে উদ্ধার করতে পারেনি।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড. রবীন্দ্র ঘোষ জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার অফিসারইনচার্জ (ওসি) মোঃ আবু জুবায়ের সঙ্গে যোগাযোগ করলে ওসি জানান, বৃষ্টিকে উদ্ধার করা যায়নি তবে চেষ্টা অব্যাহত আছে। বৃষ্টির বাব অখিল মহন্ত কান্না বিজড়িত কন্ঠে তার মেয়েকে উদ্ধার করার জন্য মাইনোরিটি ওয়াচকে অনুরোধ জানান।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষ থেকে অ্যাড. রবীন্দ্র ঘোষ উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অনতি বিলম্বে বৃষ্টি রানীকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
আপনার মতামত কমেন্টস করুন