মিরপুর প্রতিনিধি :: জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহন করায় প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহমেদকে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার ড. মোঃ আবুল কালাম আজাদের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার (২৮ জানুয়ারী) রাতে ঢাকার মিরপুরে তোফায়েল আহমেদের বাসভবনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন শেষে দেশের উন্নয়ন, রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন ড. আজাদ।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ও সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি এখন রাষ্ট্রের বিরোধিতা শুরু করেছে। বিশ্বে ৮টি ফার্ম নিয়োগ করে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার জন্য টাকা বিনিয়োগ করে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করছে।
তিনি আরও বলেন, তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু পেশাজীবী লীগসহ সকল পেশাজীবীদের সোচ্চার থাকার আহবান জানান। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এ সরকারকে আবারও প্রয়োজন। সরকারের ভালো কাজগুলো তুলে ধরতে বঙ্গবন্ধু পেশাজীবী লীগকে আহবান জানান।
ড. আজাদের সাথে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ, কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এবং গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, মো. হানিফ হাজারী, মো. গোলাম রসুল বাবু, মো. নাঈম, মো. আব্দুল হামিদ, শেখ অলিউল্লাহ্ অলি, মো. শিপন তালুকদার, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মীর আলাউদ্দিন বাপ্পি, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুজ্জামান, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোকসেদুল ইসলাম নয়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মাহমুদ আলম, মহানগর উত্তরের সদস্য মো.জহির, রুপনগর থানা কমিটির আহবায়ক মেহেদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য এ সময় বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কর্তৃক প্রকাশিত ২০২২ সালের নতুন ক্যালেন্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহমেদকে প্রদান করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
আপনার মতামত কমেন্টস করুন