গাজীপুর সংবাদদাতা: সাম্প্রতিক করোনা মহামারীর কারণে গাজীপুর মহানগরীর আবাসিক হোটেলগুলো বন্ধ ঘোষণা করায় পতিতাদের দৌরাত্ব এখন শহরের যত্রতত্র ছড়িয়ে পড়েছে। কোনাবাড়ী কাঁচা বাজারের উত্তর দিকের গনশৌচাগারের ভিতরে ও আমবাগ রোডের পূর্ব পাশের মালেক সুপার মার্কেটের চিপা-চাপায় প্রায়ই দেখা যায় পতিতাদের আনাগোনা। রাত ১০টার পর মার্কেট বন্দ হলে পতিতারা বেরিয়ে পরে তাদের গন্তব্যে।
মার্কেটের নৈশ পহরীদের সহায়তায় চলে পতিতাদের এই অনৈতিক কাজ। মার্কেট বন্ধ হবার পর বিভিন্ন অলিগলির ভিতরে তাদের কাঙ্খিত কাস্টমারদের নিয়ে মেতে ওঠে টাকা কামানোর নেশায়।
তারা কোনাবাড়ীর বিভিন্ন অলিগলি ও কোনাবাড়ী বাসষ্ট্যান্ডে ওভার ব্রিজের নিচে ঘুরে ঘুরে কাস্টমার জোগার করে বেড়ায়। তাদের কাজের যে পরিমান টাকা, তার একটা অংশ চলে যায় নৈশ প্রহরীদের পকেটে।
কোনাবাড়ী ষ্ট্যান্ডে পুলিশের কড়া পাহারা থাকা সত্তেও পুলিশের নাকের ডোগায় টেক্কা দিয়ে পতিতারা তাদের অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে কিন্তুু দেখার কেউ নেই।
আপনার মতামত কমেন্টস করুন