গাইবান্ধা জেলায় লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন

হাসিফ সরকার
  • আপডেট সময় : Friday, April 10, 2020
  • 707 বার দেখা হয়েছে

গাইবান্ধা সংবাদদাতা: প্রাণ ঘাতি কোরনা ভাইরাস এর সংক্রমণ ঝুকি এড়াতে গাইবান্ধা জেলাকে লক ডাউন ঘোষনা করা হয়েছে । আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়। আজ শুক্রবার বিকেল ৫ টা থেকে লকডাউন কার্যকর হবে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। জেলা প্রশাসক মো: আবদুল মতিন জানান, লক ডাউন চলাকালে সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে পারবেন না এবং অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও লকডাউন বলবৎ থাকবে। তিনি আরও জানান, জরুরী পরিসেবা, চিকিৎসা, খাদ্যদ্রব্য সংগ্রহ লক ডাউনের আওতার বাহিরে থাকবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্তথিত ছিলেন  লে. কর্ণেল ফারজানা বাশার, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা আ’লীগের সহ সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুণ বাবলু, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উজেলা পরিষদ চেয়ারম্যান  শাহ সরোয়ার কবীর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ