শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কুমিলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৯

মারুফ হোসেন
  • আপডেট সময় : Tuesday, April 14, 2020
  • 643 বার দেখা হয়েছে


কুমিল্লা সংবাদদাতা:  কুমিল্লায় নতুন করে ৯ জন আক্রান্ত। এদের ৫ জনই স্থানীয়ভাবে আক্রান্ত। তিতাসে ৩ জন, দাউদকান্দিতে ২ জন, সদর দক্ষিণ, চান্দিনা, বুড়িচং, ব্রাহ্মণপাড়ায় ১ জন করে আক্রান্ত। তিতাসে আক্রান্ত ৩ জন কন্টাক্টের মাধ্যমে আক্রান্ত বাকিরা একেবারেই নতুন। তথ্যগুলো নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।
বুড়িচং উপজেলার  ষোলনল ইউনিয়ন এর বালিখাড়া গ্রামের সাথিয়া আক্তার (২৪) নামের এক মহিলা করোনা পজিটিভ হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়     অপরদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামে এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।ব্রাহ্মণপাড়ায় এ প্রথম আক্রান্ত। আক্রান্ত যুবক  (৩০) একজন গার্মেনস কর্মী। এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ি সহ মোট ৩টি বাড়ি লকডাউন করেছে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা।
১৪ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু হাসনাত মো.মহিউদ্দিন মুবিন।
 গত ১১ এপ্রিল করোনা আক্রান্ত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে কুমিল্লা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। আজ দুপুরে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ  ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

উপজেলা  নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, আক্রান্ত  ব্যক্তির বাড়িতে যাতায়াতের ৩টি রাস্তাসহ ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। অবস্থা গুরুতর না হওয়ায় তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের আগামী ১০ দিনের খাবারের ব্যবস্থা করে দেয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ