
পোরশা(নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পোরশায় করোনাভাইরাস বিস্তার রোধে সরকারি জারীকৃত নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জন ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। তিনি শুক্রবার উপজেলা কালিবাড়ি, সারাইগাছি মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক মাইকিং করেন। তিনি জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘরের বাইরে যেতে নিষেধ করেন এবং নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
আপনার মতামত কমেন্টস করুন