শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

করোনা আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা, সচেতনতা ও সাহসী মনোবল-ডা. মনি

শুভ চৌহান
  • আপডেট সময় : Saturday, April 18, 2020
  • 682 বার দেখা হয়েছে


মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:  ডা. মীর ফরহাদুল ইসলাম মনি বলেছেন, কোভিড-১৯ করোনা পরিবারের একটি ভাইরাস। এই পরিবারে আরো অনেক ভাইরাস আছে। আবার বিশ্বের আক্রান্ত দেশ সমুহে একেক দেশ একেক রকম করোনা দ্বারা আক্রান্ত হয়েছে। করোনা খুবই সংক্রামক এবং ছোঁয়াছে ঠিক আছে কিন্তু  করোনাতে আক্রান্ত  অনুযায়ী মৃত্যুর হার যে খুব বেশি তা কিন্তু নয়। আজকের দিন পর্যন্ত সারা বিশ্বে করোনায়  আক্রান্তের পরিমান ২১ লাখ ৯০ হাজার ৩০১। মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৪৭। মৃত্যুর হার ৬.৭১%। বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৮১৮। মৃত্যু ৭৫। মৃত্যুর  হার ৪.০৮%।  

এবার একটু ফিরে তাকাই স্প্যানিস ফ্লু এর দিকে। ১৯১৮ এর জানুয়ারি  থেকে ১৯২০ এর ডিসেম্বর  পর্যন্ত  ঘটে যাওয়া স্প্যানিস ফ্লুতে মোট আক্রান্ত ছিল পৃথিবীর প্রায় ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মানুষ। আর মৃত্যুর সংখ্যা  ছিল প্রায় ৫ কোটি। মৃত্যুর  হার ছিল ১০%।  নিঃসন্দেহে স্প্যানিস ফ্লু এর তীব্রতা ছিল  করোনার চেয়ে ভয়াবহ। তাও সেটা ছিল ১ শ’ বছর আগে। তখন পৃথিবীর লোকসংখ্যাও ছিল অনেক কম। সেই ভয়াবহ পরিস্থিতিও মানুষ ওভারকাম করেছে। করোনাকেও মানুষ একদিন জয় করবে ইনশাআল্লাহ। তাই ভয় নয়,আতংক  নয়; প্রয়োজন কঠিন  মনোবল,সতর্কতা এবং সচেতনতা। সবাই নিরাপদ সামাজিক  দুরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন এবং স্বাস্থ্য বিধি মেনে চলুন। ছবিতে করোনা এবং স্প্যানিস ফ্লু এর গাঠনিক  চিত্র দেয়া হলো।আমরা করবো জয়,আমরা করবো জয় একদিন। বাংলাদেশ  হবে হবেই করোনামুক্ত সেদিন। সবাই  ভালো থাকবেন, আমাদের  জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ