করোনার কারনে বন্ধ দেশের সব খেলা

Apon Mondal
  • আপডেট সময় : Monday, March 16, 2020
  • 800 বার দেখা হয়েছে

সোমবার দিয়ে দু’দিন মাঠেও গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলতি মৌসুমের আসর। তবে সোমবার করোনাভাইরাসের প্রভাবে দেশের সব ধরণের খেলা স্থগিত করা হয়েছে। 

প্রিমিয়ার ফুটবল লিগের কিছু ভক্ত নিয়ম করেই খেলা দেখেন। খোঁজ-রাখেন খেলার। এবার আবার ভেন্যু বাড়িয়ে সাতটি করা হয়েছে। তবে মাঠে গিয়ে খুব কম ভক্তই খেলা দেখেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের। সেজন্য ফুটবলের পাশাপাশি ক্রিকেট লিগটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সব ফেডারেশনগুলোকে নিয়ে সভায় বসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সভা শেষে মন্ত্রী আপাতত দেশের সব খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন।

করোনাভাইরাস আতঙ্কে স্থবির সারা বিশ্ব। অচল ক্রীড়া অঙ্গনও। একে একে বন্ধ হয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ। স্থগিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর, দক্ষিণ আফ্রিকার ভারত সফর। বন্ধ আছে ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের সকল ম্যাচ। এবার চলমান বাংলাদেশের ঘরোয়া খেলাধুলাও বন্ধ ঘোষণা করল সরকার।

এর মানে সাত ভেন্যুতে চলমান প্রিমিয়ার ফুটবল লিগ, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও বন্ধ হচ্ছে। সভা শেষে জানানো হয়, ‘মন্ত্রী বিশ্বের বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে সব খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সব খেলা তাই বন্ধ থাকবে।’

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ