শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কমলনগরে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধনে হামলা আহত ১০

মোঃ আনোয়ার হোসেন
  • আপডেট সময় : Tuesday, May 2, 2023
  • 490 বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি [[

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতা আবদুল্লা আল নোমান এবং রাকিব ইমাম এর হত্যার প্রতিবাদে ছাত্রলীগ, যুবলীগ,কৃষকলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীগন মানববন্ধন করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার বসিকপুর ইউনিয়নের বাসিন্দা ছাত্রলীগ ও যুবলীগ নেতা আবদুল্লা আল নোমান ও রাবিব ইমামকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মঙ্গলবার (২ মে) বেলা ১০ টায় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে কমলনগর সেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহমুদ পালোয়ানের নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করে ।

মাহমুদ পালোয়ানসহ অন্যান্য নেতা কর্মিদের অভিযোগ, মানববন্ধন শেষে মধ্য বাজার থেকে মিছিল নিয়ে কমলনগর সীমানা গেইট এর কাছাকাছি গিয়ে পুনরায় বাজারের দিকে ফিরে আসার সময় লক্ষ্মীপুর থেকে হোন্ডা বহরে আসা চর কাদিরার সাবেক চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজু ৩০/৪০ জনের একটা গ্রুপ হোন্ডা থামিয়ে পেছন থেকে হামলা করে। এই হামলায় মিছিলে অংশ গ্রহনকারিদের মধ্যে ১০ জন আহত হলে স্থানীয় কমলনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আশ্রাফ উদ্দিন রাজুকে বিকেল ৪টার পর অনেকবার কল দিলে মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা আওয়ামিলীগ সভাপতি মো: নিজাম উদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আজকের মানববন্ধনের ব্যাপারে আমি জানিনা আর দুগ্রুপের মধ্যে মারধরের ঘটনাটি শুনেছি তবে তাদের কেউ এখনো জানায়নি। ঘটনার বিস্তারিত জেনে যদি কেউ সংগঠনের নিয়ম বহির্ভুত কিছু করে থাকে তাদের ব্যাপারে সাংগঠনিক এবং আইগত ব্যাবস্থা নিবো।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মো: সোলাইমান  ঘটনাটির ব্যাপারে অবগত আছেন বলে জানান। তবে এখনো দুপক্ষের কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ